সামরিক পদক্ষেপ বন্ধে জামায়াত আমিরের আহ্বান - ভোরের সময় অনলাইন সামরিক পদক্ষেপ বন্ধে জামায়াত আমিরের আহ্বান

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


সামরিক পদক্ষেপ বন্ধে জামায়াত আমিরের আহ্বান

অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জামায়াত আমিরের



বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বানও জানান তিনি।

রোববার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান জামায়াত আমির। পোস্টে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শফিকুর রহমান লেখেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে গড়ায়, তবে তা শুধু একটি দেশের নয়—পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।

জামায়াত আমির সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাই—অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।”

পোস্টের শেষে বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ